© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত  ২,২৭৫

শেয়ার করুন:
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্ত  ২,২৭৫
own-reporter
০৪:৪২ পিএম | ২০ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।  তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২২জনে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এ নিয়ে দেশে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৩২২জন। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৯৫টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৬০৭টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ লাখ ২২ হাজার ৫৫৯টি। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৭৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে শংকায় পুরো দেশ। এ অবস্থায় সবাইকে সাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার।

 

টাইমস/আরএ

মন্তব্য করুন